প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
চেতনায় অমলিন
মুক্তির চেতনা (মার্চ ২০১২)
কামরুল ইসলাম মান্না
২৬
0
২৪৩
ভাইটি আমার হারিয়ে গেল
দেশ বাঁচাতে গিয়ে,
মা যে আমার কাঁদছে আজো
তারই ছবি নিয়ে।
বোনটি আমার চেয়ে থাকে
আজো পথের পানে,
ফিরবে না যে ভাইটি তাহার
সেও তা জানে।
মাকে বলি কাঁদছ কেন
মরেনি তোমার ছেলে,
ঐযে দেখ লাল সবুজের
বিজয় নিশান দোলে।
বোনকে ডাকি পাগলি বলে
চমকে উঠে চায়,
বলি তাকে ভায়ের ছিল
দেশ বাঁচানোর দায়।
দেশ বাঁচলে মানুষ বাঁচবে
এই ছিল তাঁর মনে,
এমন করে ভাবতে পারে
বলতো কয় জনে।
জীবন দিল এমনি ভাবে
বীর বাঙালি নিশিদিন,
তাইতো আজো সবার কাছে
ওরা চেতনায় অমলিন।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
রফিকুজ্জামান রণি
ভালো .......ভাইটি আমার হারিয়ে গেল দেশ বাঁচাতে গিয়ে, মা যে আমার কাঁদছে আজো তারই ছবি নিয়ে। দন্যবাদ !
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
মামুন ম. আজিজ
ছন্দবদ্ধতা সবসময় সুন্দর যদি হয় মিলনে গড়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
মামুন ম. আজিজ
ছন্দবদ্ধতা সবসময় সুন্দর যদি হয় মিলনে গড়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
সুমননাহার (সুমি )
যেমন ছন্দ,তেমন তাল,যেমন কথা ,তেমন আবেগ সব মিলে যেন পরিপূর্ণ একটি কবিতা ৪ দিলাম আর সুভকামনা তো থাকলোই.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
অসংখ্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
শেখ একেএম জাকারিয়া
চমৎকার ছন্দ কবিতা।ভাললাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ মার্চ, ২০১২
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
. . . . . . . . . . . . . . কবিতার ভাবটা সুন্দর, ভাল লেগেছে। আহমেদ সাবেরের ঠিক বলেছেন। নিশিদিনের বদলে 'যত', আর 'আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই শত' জাতীয় কিছু লিখলে ভাল। শুভেচ্ছা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পেলে আরো সামনে এগিয়ে যেতে পারব আশা করি। শুভকামনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ মার্চ, ২০১২
মিলন বনিক
সুন্দর কবিতা.. ভালো লাগলো.. অনেক শুভ কামনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ মার্চ, ২০১২
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মার্চ, ২০১২
আহমেদ সাবের
চমৎকার ছন্দের কবিতা। শেষ প্যারাটা কবিতাটার দুর্বল অংশ। ওটা বাদ দিলে কবিতার অঙ্গহানি হয় না। কিছু পরামর্শ - সেও তা জানে। (তাইতো সেও জানে), মরেনি তোমার ছেলে (বেঁচে তোমার ছেলে) , দেশ বাঁচলে মানুষ বাঁচবে (দেশ বাঁচলে বাঁচবে মানুষ), বলতো কয় জনে (বলতো কত জনে)। বেশ ভাল লেগেছে কবিতাটা। গল্প-কবিতায় কবিকে স্বাগতম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
আহমাদ মুকুল
ভাল লেগেছে। আরো অনেক লিখতে হবে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ মুকুল ভাই। ইচ্ছে আছে বেশি বেশি লেখার। দোয়া করবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
মাহ্ফুজা নাহার তুলি
ছন্দে-ছন্দে দারুন লাগলো কবিতা...........
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ দিন আগে
কামরুল ইসলাম মান্না
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
২৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২২ ফেব্রুয়ারী - ২০১২
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী